Home আন্তর্জাতিক ইসরাইল জ্বলছে ভয়াবহ দাবানলে।
আন্তর্জাতিক

ইসরাইল জ্বলছে ভয়াবহ দাবানলে।

Share
Share

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন অংশে । ইতিমধ্যে স্থানীয়দের সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে দাবানলের এটি দ্বিতীয় ঘটনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট -১ মহাসড়কে আগুন জ্বলছে এবং আশেপাশের পাহাড়ের চূড়ায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এসময় অনেক মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন।

এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন কর্মকর্তারা ।

বুধবার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, ‘আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। সম্ভবত ইসরাইলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে, তা আরও দীর্ঘ সময় চলবে।’

ইসরায়েলের কর্মকর্তারা এই দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে । এরইমধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরাইলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ,  গ্রীস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে ।

ইসরায়েল পুলিশ জানিয়েছে, তিন সম্প্রদায়ের লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে।

ইসরাইলের জরুরি সেবাদানকারী সংস্থা এমডিএ জানিয়েছে, ওই আগুনের কারণে বর্তমানে শত শত মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। ৬৩ দমকলকর্মী ও ১১টি বিমান আগুন নেভানোর কাজ করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পিলখানা হত্যাকাণ্ড- শহীদদের কবর জিয়ারতে জামায়াত আমীর

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে তিনি...

পিলখানা ট্র্যাজেডি- শহীদদের শ্রদ্ধা জানালেন স্বজনরা

পিলখানা ট্র্যাজেডির শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বজনেরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বনানী সামরিক কবরস্থান-এ ফুল দিয়ে শহীদদের স্মরণ...

Related Articles

পবিত্র রমজানে জুমার মহিমা

পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস।...

বিয়ের মঞ্চে কনেকে গুলি, অভিযুক্ত পলাতক

ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে মালাবদলের সময় কনেকে গুলি...

আজ রাজকীয় আয়োজনে বিয়ে করছেন বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা আজ বিয়ের...

ইসরায়েলের সংসদে সর্বোচ্চ সম্মানে ভূষিত নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রীয় সফরে ইসরায়েল গিয়ে দেশটির পার্লামেন্ট ক্নেসেটে ভাষণ...