Home আন্তর্জাতিক ইরানে ইসরায়েলি হামলায় ১১৮ স্বাস্থ্যকর্মী নিহত
আন্তর্জাতিক

ইরানে ইসরায়েলি হামলায় ১১৮ স্বাস্থ্যকর্মী নিহত

Share
Share

ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সামরিক হামলায় দেশটির স্বাস্থ্য খাতে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। চলমান সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ১১৮ জন স্বাস্থ্যকর্মী ।

ইরানের মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (১২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

প্রতিবেদনে জানা গেছে- ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান জাফর মিয়াদফার মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নিহতদের মধ্যে ৭৮ জনই ছিলেন জরুরি উদ্ধারকর্মী, যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে বা ফিল্ডে কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। হামলায় আরও ২৬ জন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন।

জাফর মিয়াদফার হামলার একটি পরিসংখ্যান তুলে ধরে আরও জানান, আকাশ ও স্থল হামলায় ইরানের ৪০০টিরও বেশি মেডিকেল ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৫৭টি জরুরি চিকিৎসাকেন্দ্র, ২টি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার ও ১টি সামুদ্রিক অ্যাম্বুলেন্সসহ মোট ৪৭টি অ্যাম্বুলেন্স।

হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “হাসপাতালগুলোর পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক।” নিরবচ্ছিন্ন হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আহতদের চিকিৎসা সেবা দেওয়া ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

সূত্র: আলজাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে গত ২৭ জুলাই অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম...

দলগুলোকে উসকানিমূলক বক্তব্য পরিহারের আহ্বান রিজভীর

  সংঘাতের দিকে নিয়ে যেতে পারে—এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম...

Related Articles

ঝড়ে দেয়াল ধসে নিহত ব্রাজিলের সাবেক ফুটবলার তাসিও মায়া

  ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ায় একটি দেয়াল ধসে সাবেক...

সেনাদের মোবাইলের ভিডিও দেখে হামলার মূল্যায়ন করছে ইরান, সতর্ক করলেন মার্কিন কমান্ডার

  মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের মোবাইল ফোনে ধারণ করা ছবি ও ভিডিও...

আদালতে শুনানির সময় অজ্ঞান উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে

  উগান্ডার বিরোধীদলীয় নেতা কিজা বেসিগে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির সময় আদালতে হঠাৎ...

ভারতে নির্মম পাশবিকতার শিকার ১১ বছরের শিশু : জন্ম দিল কন্যাসন্তান

ভারতে এক নির্মম ও শিউরে ওঠার মতো ঘটনায় দীর্ঘ যৌন নির্যাতনের শিকার...