Home আন্তর্জাতিক ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ
আন্তর্জাতিক

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

Share
নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ
Share

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। চলতি সপ্তাহের শুরুতে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান বিধ্বস্ত হলে ওই ছয়জন ক্রু সদস্য নিহত হন বলে জানানো হয়েছে।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, নিহত সেনারা সবাই বিমানটির ক্রু সদস্য ছিলেন এবং দুর্ঘটনার সময় তারা দায়িত্ব পালন করছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন জন ক্লিনার (৩৩), যিনি আলাবামার অবার্নের বাসিন্দা; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাস’ র বাসিন্দা।

নিহতদের মধ্যে জন ক্লিনার, আরিয়ানা সাভিনো ও অ্যাশলি প্রুইট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। অপর তিনজন—সেথ কোভাল, কার্টিস অ্যাংস্ট এবং টাইলার সিমন্স—যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর।

পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিকভাবে বিমানটির যান্ত্রিক ত্রুটি বা অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...