Home আন্তর্জাতিক ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৯
আন্তর্জাতিক

ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ৯

Share
Share

কাতারের রাজধানী দোহায় হামলার মাত্র একদিন পরই ইয়েমেনে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১১৮ জন। হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সানার আল-তাহরির এলাকায় আবাসিক ভবন ও শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬০ নম্বর সড়কের একটি চিকিৎসাকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমে সরকারি কমপাউন্ডও হামলায় ক্ষতির মুখে পড়ে। বোমাবর্ষণের পর সৃষ্ট অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী কাজ করছে।

হুথি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি টেলিগ্রামে জানায়, “ইসরায়েলি হামলায় বহু মানুষ শহীদ হয়েছেন, অনেকে আহত এবং কয়েকটি বাড়ি ধ্বংস হয়েছে।”
ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশনও জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল-সিত্তিন সড়কের একটি চিকিৎসাকেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, “আমরা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি। ফলে কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালাতে ব্যর্থ হয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।”

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সানা ও আল-জাওফে “বিভিন্ন সামরিক স্থাপনায়” অভিযান চালানো হয়েছে। তবে তারা হামলার বিস্তারিত লক্ষ্যবস্তু কিংবা হতাহতের সংখ্যা নিয়ে কিছু বলেনি।

ইসরায়েল ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। গাজায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি জানিয়ে আসছে। এর জবাবে ইসরায়েলও সামরিক অভিযান জোরদার করেছে।

মাত্র একদিন আগে কাতারের রাজধানী দোহায় হামলার দায় স্বীকার করেছিল ইসরায়েল, যা আঞ্চলিক কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। ইয়েমেনে নতুন হামলা সেই উত্তেজনা আরও বাড়িয়ে তুলল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাবুটিপাড়া...

Related Articles

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

;