Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা অন্তত ৩৮
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা অন্তত ৩৮

Share
Share

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে নির্মাণাধীন একটি মাদ্রাসা ভবন ধসে পড়ায় অন্তত তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ৩৮ জন আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বহু শিক্ষার্থী নামাজ পড়ার জন্য ভবনে জড়ো হয়েছিলেন। হঠাৎ ছাদ ধসে পড়ায় অনেকেই চাপা পড়ে যান। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। এছাড়া প্রায় ৯১ শিক্ষার্থী নিজেদের চেষ্টায় নিরাপদে বের হতে সক্ষম হন। আটকা পড়াদের উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে উদ্ধারকারী দল।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)-এর মুখপাত্র আবদুল মুহারি জানান, ভবনটি তখনও নির্মাণাধীন ছিল এবং এর কাঠামো ছিল অত্যন্ত অনিরাপদ। তিনি বলেন, “নির্মাণাধীন দুইতলা ভবনের ওপর আরও দুটি তলা তোলার কাজ চলছিল। অতিরিক্ত ভারে ছাদ ও দেয়াল ধসে পড়ে শিক্ষার্থী ও নির্মাণশ্রমিকরা চাপা পড়েন।”

সরকারি সূত্র বলছে, দুর্বল ভিত্তি এবং নির্মাণ বিধি লঙ্ঘন করেই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধ্বংসস্তূপে আটকে থাকা শিক্ষার্থীদের জীবিত উদ্ধারে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...