Home আন্তর্জাতিক আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা
আন্তর্জাতিক

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

Share
আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা
Share

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী শামখানিকে দেশের সর্বস্তরের মানুষ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছে।

শনিবার (১৪ মার্চ) তেহরানে শোকাতুর পরিবেশে অনুষ্ঠিত হয় তার জানাজা ও দাফন। উত্তর তেহরানের ইমামজাদে সালেহ মাজার চত্বরে হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে অশ্রুসিক্ত বিদায় জানান। জানাজার সময় উপস্থিত ছিলেন দেশের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। দাফনের সময় জনতা মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন।

৭০ বছর বয়সী আলী শামখানি ছিলেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) বর্ষীয়ান কমান্ডার। গত বছরের ইরান-ইসরায়েল যুদ্ধের পর তার অভিজ্ঞতা ও কৌশলের ওপর ভরসা করে আয়াতুল্লাহ আলি খামেনি তাকে ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেন।

শামখানি কেবল একজন সামরিক নেতা ছিলেন না; আঞ্চলিক কূটনীতি ও প্রতিরক্ষা কৌশলেও তিনি খামেনির অত্যন্ত বিশ্বস্ত সহযোগী ছিলেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব হিসেবে তার দীর্ঘকালীন ভূমিকা দেশের নিরাপত্তা নীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে পরিচালিত মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান অভিযানে তৎকালীন সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে আলী শামখানিও প্রাণ হারান। তার মৃত্যু ইরানের রাজনৈতিক ও সামরিক কৌশলগত দিককে গভীরভাবে প্রভাবিত করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা: নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে...

ইরান যুদ্ধ নিয়ে নীরব জেডি ভ্যান্স: ট্রাম্প প্রশাসনের ভেতরে মতপার্থক্যের ইঙ্গিত?

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি যখন উত্তপ্ত, তখন মার্কিন ভাইস...

সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ , কোনো সমস্যা নেই: ইরান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে...

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে...