Home জাতীয় অপরাধ ‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’-রামিসা হত্যা মামলার শুনানিতে আসামির বিস্ফোরক দাবি
অপরাধআইন-বিচারজাতীয়

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’-রামিসা হত্যা মামলার শুনানিতে আসামির বিস্ফোরক দাবি

Share
Share

রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে (৭) নির্মমভাবে ধর্ষণের পর মাথা কেটে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জগঠন (অভিযোগ গঠন) শুনানি শুরু হয়েছে। আজ সোমবার (১ জুন) বেলা ১১টার পর উভয় আসামিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে তোলা হয়। এর আগে, সকাল পৌনে ৮টার দিকে কড়া পুলিশি পাহারায় প্রধান অভিযুক্ত সোহেলকে কেরানীগঞ্জ কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়।

আদালতে তোলার সময় প্রধান আসামি সোহেল রানা উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক বক্তব্য দেয়। সে নিজের অপরাধ স্বীকার করে চিৎকার করে বলতে থাকে, “আমি একা দোষী না, আমার স্ত্রীর দোষ নেই। সব দোষ ডলারের। আমি ধর্ষণ করছি, মারছে ডলার। ডলার দুই লাখ টাকা দিছে।”

হত্যাকাণ্ডে নতুন করে উঠে আসা ‘ডলার’ নামের এই ব্যক্তির পরিচয় জানতে চাইলে সোহেল রানা দাবি করে, “ডলার মিরপুর ১১ নম্বর বাড়ির অনেক টাকাওয়ালা লোক।” একই সঙ্গে নিজের ডিএনএ পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলে সে দাবি করে, তার কোনো ডিএনএ টেস্ট না নিয়েই স্বয়ংক্রিয়ভাবে বা ‘অটোমেটিক’ সব লিখে দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে নিখুঁত তথ্য-প্রমাণসহ অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন। তদন্ত কর্মকর্তা জানান, সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই নির্মম অপরাধে প্রত্যক্ষ সহায়তার অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলাটিতে রাষ্ট্রপক্ষে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
অভিযোগপত্র জমা দেওয়ার দিনই মামলাটি দ্রুত বিচারের স্বার্থে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয় এবং আদালত আজ (১ জুন) চার্জ গঠনের শুনানির দিন ধার্য করেছিলেন। এর মাধ্যমে মামলার প্রাথমিক তদন্ত, ডিএনএ পরীক্ষা, অভিযোগপত্র দাখিল এবং তা আদালতে আমলে নেওয়ার প্রধান চারটি ধাপ সফলভাবে সম্পন্ন হলো।

মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে জানতে চাওয়া হলে রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু বলেন, “মামলাটি যেন আইনি প্রক্রিয়া মেনে দ্রুত শেষ হয়, সে বিষয়ে আমি আমার সর্বোচ্চ দায়িত্ব পালন করব। বাকি সিদ্ধান্ত ট্রাইব্যুনাল নিবেন।” সরকারের শীর্ষ পর্যায় থেকে দেওয়া দ্রুত বিচারের আশ্বাসের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চান না, কেবল পেশাদারিত্বের সাথে নিজের আইনি দায়িত্ব পালন করতে চান।

অন্যদিকে, মামলার রায় ও তা কার্যকর করার জটিল প্রক্রিয়া নিয়ে ঢাকার জেলা লিগ্যাল এইডের নিয়মিত আইনজীবী রায়হানা নাজনীন জুই জানান, রামিসা হত্যা মামলার বিচারিক কাজ নিম্ন আদালতে দ্রুত শেষ হবে বলে মনে হচ্ছে। তবে রায় হওয়াই শেষ কথা নয়, এটি উচ্চ আদালতে কার্যকর করাটাই আসল চ্যালেঞ্জ। তিনি বলেন, “নিম্ন আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স সংগ্রহসহ বিভিন্ন ধাপ শেষ করতে করতে মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লেগে যায়। তবে এক্ষেত্রে যদি কারাগারের জেলার এবং প্রধান বিচারপতির বিশেষ হস্তক্ষেপ পাওয়া যায়, তবে রায় দ্রুত কার্যকর করা সম্ভব।”

মামলার এজাহার ও অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তার ঘর থেকে বের হলে আসামি স্বপ্না আক্তার তাকে কৌশলে ফুঁসলিয়ে নিজেদের ফ্ল্যাটে নিয়ে যান। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে রামিসার পরিবার ও প্রতিবেশীরা সন্দেহবশত ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন রক্তাক্ত মরদেহ এবং বাথরুমের বালতির ভেতর থেকে তার কাটা মাথা উদ্ধার করা হয়।
লোমহর্ষক এই ঘটনার পরপরই জানালার গ্রিল কেটে প্রধান অভিযুক্ত সোহেল রানা পালিয়ে গেলেও পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা ইতোমধ্যে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং বর্তমানে তারা আদালতের নির্দেশে কারাগারে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৪ ওভারে...

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ গ্রেপ্তার ৪

নওগাঁয় এক স্কুলশিক্ষককে ভয়ভীতি দেখিয়ে টাকা ও চেক নেওয়ার অভিযোগে হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। এ সময় জোর...

Related Articles

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...

রুটি-কেকের নাশতাতেও বাড়তি চাপ খেটে খাওয়া মানুষের

দিনভর হাড়ভাঙা খাটুনির ফাঁকে অল্প খরচে ক্ষুধা মেটাতে এক কাপ চা, কলার...

ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি করবেন তিতুমীরের শিক্ষক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের সংকটাপন্ন শিক্ষার্থী সাদিয়া আয়াতের কিডনি প্রতিস্থাপনের...

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...