Home জাতীয় ‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’
জাতীয়রাজনীতি

‘আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনবো’

Share
Share

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের প্রধান অন্তরায় হলো দুর্নীতি। রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে রাজনৈতিক সদিচ্ছা, প্রাতিষ্ঠানিক সংস্কার ও কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে দুর্নীতিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনি ভাষণে তিনি এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি রাষ্ট্র পরিচালনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতিগত অবস্থান, সংস্কার ভাবনা এবং ৩০ দফা ইশতেহার জাতির সামনে তুলে ধরেন।

ভাষণে মুফতি রেজাউল করীম বলেন, আর্থিক খাতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে এবং রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ঘটনায় দৃষ্টান্তমূলক ও প্রকাশ্য শাস্তি কার্যকর করা হবে। তার মতে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে যেকোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করা সম্ভব।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারা জনগণের প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ভুল নীতি ও ভুল নেতৃত্ব নির্বাচনের কারণেই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

এই প্রেক্ষাপটে জনগণকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, পুরোনো ভুল থেকে বেরিয়ে এসে যোগ্য, সৎ ও নীতিবান নেতৃত্বকে বেছে নেওয়াই সময়ের দাবি।

ভাষণে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতি ও নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়া হবে। তিনি দলের ৩০ দফা ইশতেহার পাঠ করেন এবং রাষ্ট্র সংস্কারে তাদের খাতভিত্তিক পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করেন।

ভোট প্রদানকে ইসলামের দৃষ্টিতে একটি ‘আমানত’ হিসেবে উল্লেখ করে মুফতি রেজাউল করীম জনগণের প্রতি আহ্বান জানান—দলীয় আবেগের বাইরে গিয়ে সততা, যোগ্যতা ও নৈতিকতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করার জন্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জ্বালানি সংকটে নড়বড়ে ইউরোপ, ব্যতিক্রমী স্থিতিশীল স্পেন

গত চার বছরে ইউরোপ একাধিক জ্বালানি ধাক্কার মুখে পড়েছে, যার সূচনা হয় ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর। এই যুদ্ধ ইউরোপের জ্বালানি বাজারে...

ইরানে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে

ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ধারণা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট  হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

Related Articles

হাদি হত্যা মামলায় ফয়সাল-আলমগীর ফেরাতে ইন্টারপোল চিঠি, নীরব ভারত

হাদি হত্যা মামলার দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে...

রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে রাজহংসের ডিম পাড়ানো অভিযোগ

রাষ্ট্রপতিকে দিয়ে জোর করে ‘রাজহংসের ডিম পাড়ানো হয়েছে’—এমন মন্তব্য করে নতুন বিতর্কের...

লিবিয়ায় নৌকাডুবি, দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা

লিবিয়ায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে সুনামগঞ্জের ১২ তরুণের মৃত্যুর ঘটনায় দিরাইয়ে চার মানবপাচারকারীর বিরুদ্ধে...

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে তিন কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয়...