Home আন্তর্জাতিক ‘আমরা কারাগারে নয়, ছিলাম কসাইখানায়’: মুক্ত ফিলিস্তিনি বন্দীদের ভয়াবহ বর্ণনা
আন্তর্জাতিক

‘আমরা কারাগারে নয়, ছিলাম কসাইখানায়’: মুক্ত ফিলিস্তিনি বন্দীদের ভয়াবহ বর্ণনা

Share
Share

ইসরায়েলে বন্দিজীবন শেষে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীরা তাদের কারাবাসের ভয়ংকর অভিজ্ঞতা তুলে ধরেছেন।

তাদের একজন গাজার খান ইউনিসের আবদাল্লাহ আবু রাফি, মুক্তির পর বলেন—“আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। সেখানে কোনো তোশক নেই, খাবার নেই—সবকিছুই ছিল কঠিন।”

আরেকজন মুক্তিপ্রাপ্ত বন্দী ইয়াসিন আবু আমরা জানান, “খাবার, পানি, নির্যাতন—সবকিছুই ভয়াবহ। আমি টানা চার দিন কিছু খাইনি। মুক্তির পর এখানে এসে প্রথমবার কিছু খেতে পেরেছি।”

এছাড়া সাইদ শুবাইর নামের আরেকজন বলেন, “কারাগারের বাইরে মুক্ত আকাশে সূর্য দেখা—এটা ভাষায় প্রকাশ করা যায় না। স্বাধীনতা অমূল্য।” আন্তর্জাতিক গণমাধ্যম আল–জাজিরা জানিয়েছে, ইসরায়েল সম্প্রতি প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যাদের মধ্যে অনেকেই আজীবন বা দীর্ঘ মেয়াদে সাজাপ্রাপ্ত ছিলেন।

এছাড়া গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আরও প্রায় ১,৭১৮ জন ফিলিস্তিনিকে আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ তাদের অনেককে ‘বলপূর্বক গুম হওয়া ব্যক্তি’ হিসেবে বিবেচনা করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সাবেক অন্তর্বর্তী সরকারের...

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

Related Articles

ইরানকে ফাঁসাতে ‘নকল শাহেদ ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান।...

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...