Home জাতীয় অপরাধ আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
অপরাধআইন-বিচারজাতীয়বিনোদন

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

Share
Share

চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন করে আগামী ৯ এপ্রিল দিন ধার্য করেন।

এর আগে ১৩ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমার কথা থাকলেও তদন্ত কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে তা দাখিল করতে পারেননি। ফলে পুনরায় সময় বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে পারেননি। গত ৭ ডিসেম্বরও প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করা হয়েছিল, তবে সেটিও পেছায়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘদিন ঘটনাটি অপমৃত্যু হিসেবে বিবেচিত হলেও পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই হত্যার অভিযোগ তোলা হয়।

দীর্ঘ ২৯ বছর পর অপমৃত্যুর মামলা থেকে নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে মামলা করেন। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে প্রয়াত নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। এছাড়া প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত পরবর্তী আইনি কার্যক্রম নির্ধারণ করবেন। মামলাটি এখনও বিচারাধীন থাকায় অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩৮

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি সিসা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৮ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাশার জেলার কাম্পানিন...

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ: নিহত অন্তত ১২

চীনের মধ্যাঞ্চলের একটি শহরে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষ উপলক্ষে চলমান সরকারি ছুটির দ্বিতীয় দিনে বুধবার দুপুরে...

Related Articles

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান, আটক ৯

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের জাফলং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য: আলোচনায় ৫ জ্যেষ্ঠ শিক্ষক

ঘোষণার ১২ দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা...

শাহজালাল বিমানবন্দরের দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...