Home সাম্প্রতিক আজ পবিত্র জুমাতুল বিদা 
সাম্প্রতিক

আজ পবিত্র জুমাতুল বিদা 

Share
আজ পবিত্র জুমাতুল বিদা 
Share

আজ পবিত্র রমজানের শেষ শুক্রবার। রমজান মাসেরও আজ শেষ দিন। দিনটি জুমাতুল বিদা নামে পরিচিত। সারা দেশে এই দিনটি গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি এবং বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে পালিত হবে।
জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়।

প্রতিবছরের মতো এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা আজ জুমার নামাজ শেষে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করবেন। এমনিতেই মুসলমানদের কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারের দিনগুলোর মর্যাদা আরও অধিকতর।

রমজানকে বিদায় সম্ভাষণ জানানোর শেষ জুমাবারটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এ দিন ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম

জুলাই গণ–অভ্যুত্থানকে শুধু রাজনৈতিক দল বা নেতা–কর্মীদের আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ...

১,০০০ গোলের দৌড়ে এগিয়ে রোনালদো, জোড়া গোলে ব্যবধান কমালেন মেসি

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১,০০০ অফিসিয়াল গোলের দৌড় আবারও আলোচনায়। ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ ম্যাচে জোড়া গোল করে...

Related Articles

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০০ ঘর বানিয়ে দিচ্ছেন সালমান খান

ভারতের আসামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রায় ৫০০টি আধা স্থায়ী ঘর...

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার...

ভাইরাল স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পেছন থেকে লাথি মারার ভিডিও সামাজিক...

রাতে গুলশানে আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার...