Home NCP আগামী সংসদ নির্বাচনে নির্ণায়কের ভূমিকা পালন করবে এনসিপি: সারজিস
NCPজাতীয়রাজনীতি

আগামী সংসদ নির্বাচনে নির্ণায়কের ভূমিকা পালন করবে এনসিপি: সারজিস

Share
Share

আগামী সংসদ নির্বাচনে সরকার গঠনের ক্ষেত্রে নির্ধারকের ভূমিকা রাখবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমন দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টায় জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের  সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সারজিস বলেন, “শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলে আগামী সংসদে কারা যাবে, তা এনসিপি নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে সরকার গঠনের ক্ষেত্রে এনসিপিই নির্ধারক হবে। এজন্য ৫০ শতাংশ ভোটের প্রয়োজন নেই। যখন দুটি বড় দলের মধ্যে ভোটের ব্যবধান কম থাকে, তখন তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দলই সরকারের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

‘আমরা পোষা বিরোধী দল হতে চাই না,’ উল্লেখ করে সারজিস বলেন, ‘আমরা হয় সরকারে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, না হয় শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করতে চাই।’

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা রোডম্যাপ ও নিশ্চয়তা চাই। শুধু কয়েকটি আসনের দায়সারা স্বাক্ষর আমাদের নীতি নয়।” এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী প্রমুখ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শবে বরাতের আমল কীভাবে করবেন

মুসলিম উম্মাহর কাছে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি পরিচিত ‘শবে বরাত’ বা আরবিতে ‘লাইলাতুল বরাত’ নামে। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং...

স্ত্রীসহ বিমানের এমডি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান, তার স্ত্রী এবং...

Related Articles

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

ময়মনসিংহে গৃহবধূকে গলা কেটে হত্যা

ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘর থেকে রাহিমা নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...