Home জাতীয় অপরাধ দক্ষিণ কোরিয়ায় ৮ বছরের ছাত্রীকে হত্যার দায়ে শিক্ষিকার আজীবন কারাদণ্ড
অপরাধআইন-বিচারআন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় ৮ বছরের ছাত্রীকে হত্যার দায়ে শিক্ষিকার আজীবন কারাদণ্ড

Share
Share

দক্ষিণ কোরিয়ার একটি আদালত ৮ বছরের এক ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক শিক্ষিকাকে আজীবন কারাদণ্ড দিয়েছেন। এই নৃশংস ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল।

আদালত সূত্রে জানা গেছে, ৪৮ বছর বয়সী শিক্ষিকা মিয়ং জে-ওয়ান গত ফেব্রুয়ারিতে মধ্যাঞ্চলীয় শহর দেইজিয়নের একটি শ্রেণিকক্ষে শিক্ষার্থী কিম হে-নুলকে ছুরিকাঘাতে হত্যা করেন।
প্রসিকিউটররা তার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন। তবে আদালত আজীবন কারাদণ্ডের পাশাপাশি মিয়ংকে ৩০ বছরের জন্য ইলেকট্রনিক অবস্থান ট্র্যাকিং ডিভাইস পরিধান করার নির্দেশ দিয়েছে।

রায়ে আদালত বলেন, “একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে তার দায়িত্ব ছিল শিশুটিকে সুরক্ষা দেওয়া, কিন্তু তিনি সেই নিরাপদ স্থানে বীভৎস অপরাধ সংঘটিত করেছেন।” ঘটনার আগে মিয়ং বিষণ্নতার কারণে ছয় মাসের ছুটি চেয়েছিলেন, যদিও চিকিৎসকের পরামর্শে ২০ দিনের মধ্যেই তিনি কাজে ফেরেন। হত্যার দিন তিনি নিজেই একটি অস্ত্র কিনে স্কুলে নিয়ে আসেন।

কিম হে-নুলকে স্কুল ভবনের দ্বিতীয় তলায় ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আহত অবস্থায় শিক্ষিকাকেও উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর দক্ষিণ কোরিয়ার সরকার স্কুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছিল।

সূত্র: বিবিসি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১০ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ধামইরহাটে

নওগাঁর ধামইরহাট উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১০টি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি উপজেলার পোড়ানগর গ্রামের মো. আরিফুল...

কক্সবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত

“আজকের পদক্ষেপ-আগামী নিরাপত্তা” স্লোগানকে সামনে রেখে কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ...

Related Articles

নওগাঁর মান্দায় চোলাই মদের বিরুদ্ধে অভিযান জব্দ ৪০০ লিটার

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে...

সত্যিই ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ব্রাজিলের একটি ফুটবল ম্যাচ দেখতে যাওয়াকে...

মুরাদনগরে ব্রাজিলের জার্সি পরে মাদক সেবন, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদক সেবনের অপরাধে ব্রাজিল ফুটবল দলের...

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের...