Home আঞ্চলিক আখাউড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

আখাউড়ায় বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দু’জন গ্রেফতার

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে পৌর শহরের রেলওয়ে কুমারপাড়া রেলওয়ে কলোনি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আখাউড়া থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে । গ্রেফতারকৃতরা হলেন কুমারপাড়া রেলওয়ে কলোনীর মৃত আবদুল কাদির মিয়ার ছেলে সুজন মিয়া এবং পৌর এলাকার মসজিদপাড়ার শামীম মিয়ার স্ত্রী লিমা বেগম। পুলিশ জানায়, জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশ সুজন মিয়ার বসতঘরে তল্লাশি চালায়।

তল্লাশির সময় একটি কক্ষ থেকে বড় আকারের দুটি বস্তায় রাখা মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সদস্যরা সুজন ও লিমাকে হাতেনাতে গ্রেফতার করে ।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা গাঁজাগুলো আদালতে পেশ করার জন্য সংরক্ষণে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে আখাউড়াকে মাদকমুক্ত করতে পুলিশ তৎপর আছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান সংঘাতে প্রথমবার স্থলবাহিনী মোতায়েন করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো স্থলবাহিনী মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী জাপানের ওকিনাওয়া...

খামেনি ও আইআরজিসি নেতাদের ধরাতে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্র

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার...

Related Articles

যুদ্ধের মধ্যেও প্রবাসীর রেমিট্যান্স, মার্চে সর্বোচ্চ প্রবাহ

গত বছরের মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ (৩.২৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে...

স্থানীয় সরকার শক্তিশালী করতে ৪২ জেলা পরিষদে প্রশাসক

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ)...

গোয়াইনঘাট প্রেসক্লাবের রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান...

বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত বিষয়ে গোয়াইনঘাটে সাংবাদিক মতবিনিময় সভা

মোঃ আজিজুর রহমান, সিলেট প্রতিনিধি। সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, স্কুল থেকে ঝরে পড়া...