Home আন্তর্জাতিক আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ
আন্তর্জাতিক

আইফোন প্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

Share
Share

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিস্তারের কারণে বৈশ্বিক মেমোরি চিপের বাজারে চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অ্যাপল তাদের বিভিন্ন পণ্যের দাম বাড়াতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক বলেন, মেমোরি ও স্টোরেজ চিপের দাম এতটাই বেড়েছে যে মূল্যবৃদ্ধি এড়ানো কঠিন হয়ে পড়েছে। গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ না দিতে এত দিন চেষ্টা করা হলেও বর্তমান পরিস্থিতি আর টেকসই নয়।

টিম কুকের ভাষ্য অনুযায়ী, এআই–চালিত ডেটা সেন্টারগুলোর চাহিদা দ্রুত বাড়ায় ডিআরএএম (DRAM) ও অন্যান্য মেমোরি চিপের সরবরাহে চাপ তৈরি হয়েছে। ফলে ভোক্তা পর্যায়ের ইলেকট্রনিক পণ্য নির্মাতাদের জন্য প্রয়োজনীয় চিপের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে কোন পণ্যের দাম কতটা বাড়বে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি অ্যাপলপ্রধান। বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের আইফোন, ম্যাক ও আইপ্যাডের দামে এর প্রভাব পড়তে পারে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশ্লেষণে বলা হয়েছে, মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বৃদ্ধির কারণে অ্যাপলের উৎপাদন খরচ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এতে প্রতিষ্ঠানটি মুনাফার বর্তমান হার ধরে রাখতে চাইলে নতুন আইফোন মডেলের দামও বাড়তে পারে।

এদিকে মেমোরি চিপের বাজারে চাহিদা বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে প্রযুক্তিপণ্য নির্মাতারা বাড়তি ব্যয়ের মুখে পড়ছেন। অ্যাপলের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এ পরিস্থিতির প্রভাব মোকাবিলার চেষ্টা করছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

;