Home আন্তর্জাতিক অদৃশ্য বাধা পেরিয়ে দীর্ঘ ৩০ বছর পর কুড়িগ্রামে গরু জবাই
আন্তর্জাতিক

অদৃশ্য বাধা পেরিয়ে দীর্ঘ ৩০ বছর পর কুড়িগ্রামে গরু জবাই

Share
Share

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডাকনিরপাট বাজারে অবশেষে গরুর গোশত বিক্রি শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বাজারের জামে মসজিদের সামনে প্রতি কেজি ৬০০ টাকা দরে গোশত বিক্রি করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল রাতে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকায় “অদৃশ্য চাপে গরুর গোশত বিক্রি নিষিদ্ধ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে নজরে আসে এবং পরবর্তীতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।
এ প্রেক্ষিতে ১২ এপ্রিল কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিষয়টি সমাধানে দায়িত্ব নেন।এর ধারাবাহিকতায় ১৩ এপ্রিল নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান রিসাদ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামানের উপস্থিতিতে ডাকনিরপাট বাজার সংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে শুরু হওয়া প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠকে সর্বদলীয় নেতৃবৃন্দ ছাড়াও মুসলিম ও হিন্দু (সনাতন) সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।

আলোচনার একপর্যায়ে জুরি বোর্ড গঠন করে সিদ্ধান্ত গ্রহণে আরও সময় নেওয়া হয়। পরে রাত ৮টায় ঘোষণা দেওয়া হয় যে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত বিষয়টি স্থগিত থাকবে। তবে এ ঘোষণায় উপস্থিত স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা “মানি না, মানবো না” স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দ্রুত স্থান ত্যাগ করেন।

পরবর্তীতে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে গরু জবাইয়ের স্থান নির্ধারণ করা হয়। এরপরই আনুষ্ঠানিকভাবে বাজারে গরুর গোশত বিক্রি শুরু হয়।গোশত কিনতে আসা স্থানীয় বাসিন্দা মাসুদ রানা (২৫) বলেন, “জন্মের পর এই প্রথম এই বাজার থেকে গোশত কিনতে পারলাম। খুব ভালো লাগছে।” অপরদিকে ষাটোর্ধ আয়নাল হোসেন জানান, “প্রায় ৩০ বছর পর এই বাজারে গোশত কিনতে এসেছি, খুব আনন্দ লাগছে।”

এ বিষয়ে দাঈ ও জেলা জিম্মাদার ফিরদাউস হাসান কুড়িগ্রামী বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকায় গোশত বিক্রি বন্ধ ছিল। আজ আলহামদুলিল্লাহ, তা শুরু হয়েছে। মানুষ তাদের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে।”
উল্লেখ্য, শেখ হাসিনার আমলে প্রতিষ্ঠিত এই বাজারে দীর্ঘদিন ধরে গরুর গোশত বিক্রি বন্ধ ছিল। বাজারটির দক্ষিণ পাশে একটি হিন্দু মন্দির এবং উত্তর পাশে প্রায় সাড়ে ৩৫০ মিটার দূরত্বে একটি মসজিদ অবস্থিত। সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় দেড় হাজারের বেশি মুসলিম ও প্রায় ৬০০ হিন্দু ভোটার বসবাস করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লোহিত সাগর বন্ধের হুঁশিয়ারি ইরানের: বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনা এখন বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপের...

হরমুজে ‘পুলিশ’ হতে চাইলে, মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে- মোহসিন রেজাই

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক নজরদারি ও হস্তক্ষেপের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা আলী...

Related Articles

ওয়াশিংটন-তেহরান মিলে ইউরেনিয়াম উদ্ধার করবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন এবং ইরানের রাজধানী...

মার্কিন পারমাণবিক বিজ্ঞানীদের রহস্যমই-মৃত্যু, নেপথ্যে কী

যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানীর রহস্যময় অন্তর্ধান ও মৃত্যুর ঘটনা ঘিরে...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত সরকার—এমন...

দেশ রক্ষায় ২৬ মিলিয়ন ইরানির স্বেচ্ছাসেবী আবেদন, নেতৃত্বে শীর্ষ মহল

দেশ রক্ষায় সামরিক সেবায় অংশ নিতে প্রেসিডেন্ট ও স্পিকারসহ প্রায় ২৬ মিলিয়ন...