Home সাম্প্রতিক বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা
সাম্প্রতিক

বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা

Share
Share

ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেছিল বরপক্ষ। এ দাবির প্রতিবাদে প্লাস্টিকের খেলনা থার গাড়ি দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন কনের বাবা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার অনুষ্ঠানে বরপক্ষকে বাড়িতে আমন্ত্রণ জানান কনের বাবা। প্রায় ১০ ঘণ্টা অপেক্ষায় রাখার পর তাঁদের হাতে একটি খেলনা গাড়ি তুলে দেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, মিরাটের ভবনপুর এলাকার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে প্রায় পাঁচ মাস আগে পরতাপুর থানার সোলানা গ্রামের বাসিন্দা বাব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে যৌতুকের বিভিন্ন সামগ্রীর পাশাপাশি এক লাখ রুপি দিয়েছিল।

প্রায় এক মাস আগে বাব্বর একটি জমি বিক্রি করেন। অভিযোগ, জমি বিক্রির বিষয়টি জানতে পেরে বরপক্ষ যৌতুক হিসেবে একটি থার গাড়ি দাবি করে। বাব্বর তাঁদের বোঝানোর চেষ্টা করলেও বরপক্ষ নিজেদের দাবি থেকে সরে আসেনি।

এ অবস্থায় গত শনিবার (২৮ নভেম্বর) বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লালখত’ অনুষ্ঠানে বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান বাব্বর। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত তাঁদের অপেক্ষায় রাখেন তিনি। পরে বরপক্ষের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি তুলে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের ভিডিওতে বাব্বরকে বলতে শোনা যায়, ‘আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’

এরপর বরপক্ষের দেওয়া বাগদানের উপহার ফিরিয়ে দিয়ে বিয়ে ও বাগদান বাতিলের ঘোষণা দেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কনের পরিবারের সদস্যরাই ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত নথিতেও নারীদের নাম উল্লেখ...

Related Articles

বেড়া থানায় ককটেল নিক্ষেপ-অগ্নিসংযোগের চেষ্টা, বাস ভাঙচুর

পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি বাস...

গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর

গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬-এ অংশ নিতে আগামীকাল জর্জিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রবাসী...

শেখ হাসিনা ভোটকে সম্মান করলে পালিয়ে বেড়াতে হতো না: কাদের সিদ্দিকী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের...

কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা...

;