Home সাম্প্রতিক গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর
সাম্প্রতিক

গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর

Share
Share

গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬-এ অংশ নিতে আগামীকাল জর্জিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জর্জিয়ায় অবস্থান করবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এরপর তিনি সার্বিয়া যাবেন। সেখানে দুই দিন অবস্থানের পর ৫ ডিসেম্বর দেশের উদ্দেশে রওনা দেবেন।

গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬ অনুষ্ঠিত হবে জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে। অভিবাসী ও প্রবাসী জনগোষ্ঠীর উন্নয়নমূলক ভূমিকা, বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

জর্জিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

সূত্র: আরটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত নথিতেও নারীদের নাম উল্লেখ...

Related Articles

বেড়া থানায় ককটেল নিক্ষেপ-অগ্নিসংযোগের চেষ্টা, বাস ভাঙচুর

পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি বাস...

বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা

ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেছিল বরপক্ষ।...

শেখ হাসিনা ভোটকে সম্মান করলে পালিয়ে বেড়াতে হতো না: কাদের সিদ্দিকী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের...

কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা...

;