সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হন বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) সিলেটের কামাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সাবেক সংসদ সদস্য হাবিবের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় এলাকাবাসী একত্র হয়ে তাঁদের প্রতিহত করেন। এ ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে।
তবে হামলার কারণ, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্যও জানা যায়নি।
Leave a comment