বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মধুমতী নদীর ওপর নির্মিত সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ থেকে দেশীয় লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের একটি মিছিল মোল্লাহাটের দিকে আসে। এ সময় নদীর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
Leave a comment