Home জাতীয় অপরাধ ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১
অপরাধ

ধামইরহাটে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ১

Share
Share

 

নওগাঁর ধামইরহাটে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাকিল হোসেন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে ধামইরহাটের মজনু রুটি ফ্যাক্টরির স্টাফ রুমে নিজের ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল রেখে যান রেজাউল (৩১)। পরে দুপুর ২টা থেকে বিকেল ৬টার মধ্যে কোনো একসময় মোটরসাইকেলটি চুরি হয়।

এ ঘটনায় খোঁজাখুঁজির একপর্যায়ে রেজাউল জানতে পারেন, একই প্রতিষ্ঠানে কর্মরত শাকিল ও তালহাসহ কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। পরে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে তাঁর নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক একটি বিশেষ দল গঠন করে অভিযান পরিচালনা করেন। পরে ধামইরহাট ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং শাকিলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে শাকিল ৪ নভেম্বর তালহাসহ মোটরসাইকেলটি চুরির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

৭৫ বছর বয়সে ২৫ বছরের শ্রীলীলার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রজনীকান্ত

৭৫ বছর বয়সী অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘ধর্মন’-এ যুক্ত হয়েছেন ২৫ বছর বয়সী অভিনেত্রী শ্রীলীলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা...

Related Articles

নওগাঁয় ২ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের যুবক গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন...

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে...

টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু, আটক ৫

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য...

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার...

;