Home জাতীয় অপরাধ মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
অপরাধ

মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Share
Share

কুমিল্লার মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাতে পরমতলা-সেপারা সড়কের সোনালী ব্যাংকের সামনে উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মো. সুমন মিয়া (২৬) ও মো. সিয়াম (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সুমন মিয়া পরমতলা গ্রামের গিয়াস উদ্দিন লিটনের ছেলে। অপর গ্রেপ্তার সিয়াম সিদ্বেশ্বরী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে দেশটির পুলিশ। তাঁদের অবস্থান শনাক্ত করতে সাধারণ...

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ওপর কেন ক্ষেপল মোদি সরকার

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টেক্সাসের হিউস্টনে এক যৌথ সমাবেশে ৫০ হাজারের...

Related Articles

নওগাঁয় ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীর ৯ লাখ ১৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পিকআপচালকসহ তিনজনকে...

খুলনায় সিগারেট দেওয়ার ছলে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনার ডুমুরিয়ায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে গুলি...

নারী ক্রিকেটারকে যৌন হয়রানির প্রমাণ পেয়েছে বিসিবি

  সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

;