ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ফজলুর রহমান বলেন, ‘সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের একটা কারখানা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার? যে বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম, নিজামীর ছবি টাঙানো হয়, এরাই নাকি জাতির নেতা। সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তো চিন্তাই করি না আমি।’
বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে কীসের লেখাপড়া? এখানে তো কারও ভর্তি হওয়া উচিত না। এটা তো একটা মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। অমানুষদের একটা জায়গা হয়েছে এটা। কী দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে?’
তবে সমালোচনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও বুদ্ধিবৃত্তিক অবদানের কথাও তুলে ধরেন তিনি। বক্তব্যে ফজলুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি একসময় শিক্ষায় মুক্তির পথ তৈরি করেছে এবং আবদুল ওহাব, আবুল হোসেন, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, মুজাফফর আহমদ চৌধুরী, নীলিমা ইব্রাহিম, নাজমা চৌধুরী, আহমদ শরীফ, হুমায়ুন আজাদ ও হুমায়ূন আহমেদের মতো ব্যক্তিত্বের সঙ্গে এর সংশ্লিষ্টতা রয়েছে।
তিনি বলেন, এসব কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাসের অংশ।
Leave a comment