Home জাতীয় কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন
জাতীয়

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন

Share
Share

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা।

আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন মোট ৪৪ হাজার ৭২৭ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৮ হাজার ৪১৫ জন মেয়ে এবং ১৫ হাজার ৮৫৭ জন ছেলে। অন্যদিকে জিপিএ-৫ পাওয়া ১ হাজার ৩১৩ জনের মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৮২ জন ছেলে।

মেয়েদের সাফল্যের বিষয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও শিক্ষকেরা বলেন, মেয়েদের এই অর্জন গর্বের বিষয়। তাদের পরিশ্রম, অধ্যবসায় এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।

এদিকে এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।

ফলাফল ঘোষণার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ, আটক ১

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক...

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষকে চিনতে পারছেন না, এমনকি...

Related Articles

ভারত থেকে আমদানি করা ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ বন্ধ

ভারত থেকে আমদানি করা চালের নমুনায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান আফলাটক্সিনের উপস্থিতি শনাক্ত...

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার

এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা...

তাহসিফের মোটরসাইকেল মেরামত, একসঙ্গে খাবার—দীপের দেওয়া তথ্য যাচাই করছে পিবিআই

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার...

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

  আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে...

;