Home জাতীয় অপরাধ সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩
অপরাধআইন-বিচারজাতীয়সাম্প্রতিক

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা এই বিপুল পরিমাণ ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের সুপারভাইজার ও হেলপারসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকার দোয়েল বাস টার্মিনালে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আলফা এক্সপ্রেস’ নামের একটি স্লিপার বাসে তল্লাশি চালিয়ে সিটের ভেতরে পলিথিনে অত্যন্ত সুকৌশলে মোড়ানো অবস্থায় ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্ছল থেকেই বাসটির সুপারভাইজার ও হেলপারকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), যশোরের কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)। পরবর্তীতে জানা যায়, আটক রাকিবুল ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচায় এবং আশিক সায়েদাবাদ বাসটার্মিনাল এলাকায় বাস করতেন।

ডিবি পুলিশ আরও জানায়, সুপারভাইজার ও হেলপারকে আটকের পর তাঁদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে অবিলম্বে আরেকটি অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মাদক কারবারে জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়। অভিযানের অংশ হিসেবে ইয়াবাবহনে ব্যবহৃত স্লিপার বাসটিও জব্দ করেছে পুলিশ।

ঘটনার পর এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁও থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের সিটের গোপন কুঠুরি থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পাশাপাশি এই মাদক চালান চক্রের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সম্ভাব্য এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: স্বামী আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীর রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে ফারজানা ইসলাম...

সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ

সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান রাজনৈতিক ও সামরিক লড়াইয়ে নতুন করে যুক্ত হয়েছে প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী ও ধনকুবের জেফরি এপস্টিনের...

Related Articles

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

দেশের ৮ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮টি জেলার ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

গাজীপুরে ছিনতাইকারীর নিমর্ম ছুরিকাঘাতে প্রাণ গেল পোশাক শ্রমিকের

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ছিনতাইকারীদের নির্মম ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাক কারখানা...

;