Home জাতীয় দুর্ঘটনা কক্সবাজার সৈকতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
দুর্ঘটনা

কক্সবাজার সৈকতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Share
Share

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত আটটার দিকে কলাতলীর ভাঙারমুখ সৈকতে তাঁর মরদেহ ভেসে আসে।

এ নিয়ে হিমছড়িতে সাগরে তলিয়ে যাওয়া ছয় পর্যটকের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া অপর পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন।

নিবিড় ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম নিবিড়ের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রামু উপজেলার হিমছড়ির পেঁচারদ্বীপ সৈকত এলাকা থেকে নিখোঁজ মো. হারুনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নেমে ছয় পর্যটক সাগরে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তিনজনের মরদেহ উদ্ধার করেন এবং একজনকে জীবিত উদ্ধার করেন। নিখোঁজ ছিলেন দুজন।

নিহত পাঁচজন হলেন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আল মাহিবুর ইবনে মোকাররম (২৪), সাইবুল হক জিসান (২৩), এস এম নাফিসুর রহমান নিবিড় (২৩), চট্টগ্রামের চাকরিজীবী মোহাম্মদ আকাশ (২১) ও মো. হারুন (২০)। প্রথম তিনজন ঢাকার উত্তরার বাসিন্দা।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া রাকিব হাসান (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পর্যটকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১৩, আহত অন্তত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ...

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক নিমিষেই ছাই হয়ে গেল আগুনে। পটুয়াখালীর বাউফলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ...

Related Articles

প্রতিমা বিসর্জনের জন্য নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য প্রতিমা ঘাটে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর...

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের প্রাণহানি, এখনও নিখোঁজ ১

কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ একজন

  কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

;