Home জাতীয় নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ঠেকাতে পুলিশের টহল
জাতীয়

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ঠেকাতে পুলিশের টহল

Share
Share

 

নওগাঁর পত্নীতলা–সাপাহার–পোরশা–সরাইগাছি–আড্ডা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার করেছে জেলা পুলিশ। গতকাল রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পুলিশ সুপার বলেন, এ মহাসড়কে দস্যুতা ও ডাকাতিসহ যেকোনো ধরনের অপরাধ কঠোর হাতে দমন করা হবে। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

এদিকে গতকাল সরাইগাছিতে পুলিশ সুপারসহ জেলা পুলিশের সদস্যদের সঙ্গে কথা বলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। তাঁরা ডাকাতি প্রতিরোধে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি সড়কে অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

পুলিশ সুপার বলেন, এ মহাসড়কে মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে। নিরাপত্তাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর

  • এএসপি, সাপাহার সার্কেল: ০১৩২০-১২৩৫৬৫
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাপাহার থানা: ০১৩২০-১২৩৮২৪
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পোরশা থানা: ০১৩২০-১২৩৮৫০
  • পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-১২৪৪৯৮
Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাঁর দাবি,...

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর বয়সী এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করতে গিয়ে...

Related Articles

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির এত ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশে যারা নিজেদের বিজয়ী...

সিটি নির্বাচন করব, ওয়ার্ডে ওয়ার্ডে কাজ শুরু করব: ইশরাক হোসেন

পদত্যাগ ইস্যুতে দেওয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ...

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

;