Home জাতীয় এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন
জাতীয়বিনোদন

এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি, টিভি চ্যানেলের দায় এড়ানো নিয়ে প্রশ্ন

Share
Share

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ থেকে দুই তারকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বিকৃত ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। পেজ হ্যাক হওয়ার দাবি জানিয়ে চ্যানেলটির পক্ষ থেকে শুধু দুঃখপ্রকাশ করাকে যথেষ্ট মনে করছেন না তিনি। তাঁর মতে, এমন ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই।

গতকাল রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও আপত্তিকর কনটেন্ট ছড়ানো এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরীমনি।

লাইভে তিনি বলেন, ভিডিওটি দীর্ঘ ১১ ঘণ্টা চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে ছিল। এত বড় একটি গণমাধ্যমের পক্ষে এত সময়েও পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়া বা আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে না পারার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, শুধু পেজ হ্যাক হওয়ার দাবি জানিয়ে এ ধরনের ঘটনার দায় এড়ানো যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে আলোচনা ও মন্তব্যের প্রবণতারও সমালোচনা করেন এই অভিনেত্রী। তাঁর অভিযোগ, কিছু মানুষ ভুয়া ভিডিওটি নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা করছেন। এমনকি বিভিন্ন পোস্টের মন্তব্যের ঘরেও ভিডিওটির লিংক খোঁজা ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে হতাশা প্রকাশ করেন তিনি।

কটূক্তিকারীদের উদ্দেশে পরীমনি বলেন, ভিডিওটি তিনি এক বছর আগেই দেখেছেন। এ নিয়ে মানুষের অতিরিক্ত আগ্রহের প্রতিক্রিয়ায় তিনি ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন।

দীর্ঘ লাইভের পর নিজের ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেন পরীমনি। পরে সকালে এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব চলচ্চিত্র ‘সেপারেশন’-এর কাজ সম্প্রতি শেষ করেছেন পরীমনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইমতি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম কুশসহ অভিজিৎ দাস (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য...

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই...

Related Articles

পিস্তল হাতে কয়েকজনকে ধাওয়া ইশরাকের, পুলিশের কাছে হস্তান্তর ছয়জনকে

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের হাতে পিস্তল নিয়ে...

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু...

ব্যাটিং ধসে চাপে বাংলাদেশ, ১১ ওভারে ৭২ রানে ৩ উইকেট

দারুণ শুরু করেও হঠাৎ ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। দ্রুত ফিরে গেছেন টপ...

সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগ, বিয়ে ভাঙার দাবি চিত্রগ্রাহক মামুনের প্রেমিকার

  ঢাকাই শোবিজের অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহেরের...

;