Home জাতীয় পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি
জাতীয়

পরিস্থিতি জটিল করতে জবিতে মন্দিরের পাশে গরুর মাংস রান্না: ছাত্রদল সেক্রেটারি

Share
Share

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পূজামণ্ডপের পাশে গরুর মাংস রান্নার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তাঁর দাবি, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক পরিস্থিতি জটিল করার চেষ্টা করছে একটি মহল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন নাছির বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক দিন পর সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী পূজাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল করার উদ্দেশ্যে মন্দিরের পাশে গরুর মাংস রান্না করেছেন বলে তিনি অভিযোগ করেন। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ছাত্রদলের এই নেতা আরও অভিযোগ করেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাঁর দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস রান্না করা বা না করা নিয়ে যে প্রতিযোগিতা চলছে, তা জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের অংশ।

তিনি বলেন, ভারতে বিজেপি ও আরএসএস যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, একই ধরনের রাজনীতি বাংলাদেশেও প্রতিষ্ঠার চেষ্টা করছে জামায়াত-শিবির ও এনসিপি-ছাত্রশক্তি।

নাছির উদ্দীন নাছির বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। পূজাকে কেন্দ্র করে কোনো মহল উসকানি দিলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করলে ছাত্রদল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা মোকাবিলা করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি

সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া আবাসিক এলাকায় অবস্থিত একটি বসতঘরের পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রায় দেড়শ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি অমূল্য বিগ্রহসহ স্বর্ণালংকার ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

Related Articles

বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত আনল বিজিবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই পুলিশ সদস্যকে...

গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগ করে ‘বারুদ কণ্ঠ’ অর্জন করা যায় না: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের...

মোংলায় এক মাস ধরে পানির সংকট

  বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রায় এক মাস ধরে...

লংমার্চ সফল করতে মুন্সীগঞ্জ জামায়াতের প্রস্তুতিমূলক সভা

  ঢাকা, খুলনা ও কুষ্টিয়ায় ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক...

;