Home জাতীয় অপরাধ কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য
অপরাধআন্তর্জাতিক

কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের সদস্য

Share
Share

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি শিশু। শিশুটিকে জুতা ছাড়া রাস্তায় একা ঘুরতে দেখে পথচারীরা এগিয়ে আসেন। পরে পুলিশ পৌঁছানোর আগপর্যন্ত তাঁরা শিশুটির দেখাশোনা করেন। এ ঘটনায় শিশুকে অবহেলায় রাখার অভিযোগে আদালতে দোষ স্বীকার করেছেন ৩২ বছর বয়সী মাহরাহ।

গত ১৩ জুন এ ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পথচারীরা মাহরাহকে অচেতন অবস্থায় দেখতে পান। প্রায় আধা ঘণ্টা ধরে তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে জ্ঞান ফেরার পর তিনি বলেন, ‘এটি কোনো কসাইখানা নয়; আপনারা এতটা চিন্তা করছেন কেন? আপনারা এত উদ্বিগ্ন কেন?’

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মাহরাহকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া গেলেও কোনো অবৈধ মাদক পাওয়া যায়নি।

ঘটনার পর মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মাহরাহকে ইংল্যান্ডের সারে এলাকার ওকিংয়ে অবস্থিত প্রিয়রি ক্লিনিকে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দক্ষিণ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে শিশুকে অবহেলায় রাখার অভিযোগে দোষ স্বীকার করেন তিনি। বিয়ের সূত্রে মাহরাহ রাজপরিবারের সঙ্গে সম্পর্কিত। তিনি প্রতি মাসে আট হাজার পাউন্ড ভাতা পান।

আদালতে মামলার কৌঁসুলি রিও পাহলাভানপুর বলেন, পথচারীরা শিশুটিকে জুতা ছাড়া রাস্তায় একা দেখতে পান। শিশুটির সঙ্গে একটি স্কুটার ছিল। সে সময় শিশুটি চলন্ত যানবাহনের কাছাকাছি থাকায় উপস্থিত লোকজন উদ্বিগ্ন হয়ে এগিয়ে আসেন।

তবে মাহরাহর আইনজীবী স্টিফেন ভুলো কেসি আদালতে বলেন, ওই দিনের ঘটনায় তাঁর মক্কেল ‘গুরুতর ভুল’ করার কথা স্বীকার করেছেন। তবে যেদিন তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়, সেদিন তিনি মাদক সেবন করেননি বলে দাবি করেন আইনজীবী। তাঁর ভাষ্য, এর আগের কয়েক দিনে মাদক সেবনের কারণে মাহরাহ ক্লান্ত হয়ে পড়েছিলেন।

আইনজীবী আরও বলেন, মাদকাসক্তি কাটিয়ে ওঠার বিষয়ে মাহরাহর মধ্যে ‘অনুশোচনা ও দৃঢ় সংকল্পের উল্লেখযোগ্য প্রমাণ’ রয়েছে।

মাহরাহর পুনর্বাসন পরিকল্পনা তুলে ধরে স্টিফেন ভুলো কেসি বলেন, তিনি তিন মাসের একটি পুনর্বাসন কর্মসূচির সব ধাপ সম্পন্ন করতে চান। চলতি মাসের শেষ দিকে কর্মসূচিটি শেষ হওয়ার কথা।

আসামিপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পুনর্বাসন কর্মসূচি শেষ হওয়ার পর মাহরাহ গিল্ডফোর্ড এলাকায় একটি বাসা ভাড়া নেওয়ার পরিকল্পনা করেছেন। সেখান থেকে তিনি নিয়মিত ক্লিনিকে গিয়ে চিকিৎসা নেবেন।

আদালত মাহরাহ আল নাহিয়ানকে দুই বছর মেয়াদি একটি কমিউনিটি পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তাঁকে ৬ হাজার ১১৪ পাউন্ড জরিমানা দিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায় শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সংঘটিত এই দুর্ঘটনায়...

ডোপ টেস্টে পজিটিভ, কিশোরগঞ্জে পুলিশ কনস্টেবল বরখাস্ত

  মাদকাসক্তি পরীক্ষায় (ডোপ টেস্ট) পজিটিভ ফল আসায় কিশোরগঞ্জ জেলা পুলিশের এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি...

Related Articles

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কাউসার নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬...

ভারতে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ৩০ বছরের তরুণীর বাগদান

ভারতের উত্তরপ্রদেশে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে বাগদান করেছেন ৩০ বছর...

গোমস্তাপুরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলার অভিযোগ

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র...

;