খাগড়াছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সাজেক সড়কে চলমান অবরোধ কর্মসূচিও স্থগিত করা হয়েছে। ফলে পর্যটকদের সাজেক ভ্রমণে আর কোনো বাধা থাকছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিন এ কর্মসূচি স্থগিত থাকবে।
এর আগে গত ১১ অক্টোবর থেকে সাজেক সড়কে অবরোধ কর্মসূচির কারণে যান চলাচল ও পর্যটকদের যাতায়াতে বিঘ্ন ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
অবরোধ কর্মসূচি স্থগিত ও প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
Leave a comment