Home আন্তর্জাতিক হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর
আন্তর্জাতিক

হুতিদের হামলায় ‘তছনছ’ সৌদি আরামকোর সদর দপ্তর

Share
Share

ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবারের ওই হামলার পর ভবনটির একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনা সম্পর্কে অবগত তিন ব্যক্তি গতকাল বুধবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে অবস্থিত আরামকোর সদর দপ্তরে এ হামলা হয়। সংশ্লিষ্ট দুজনের ভাষ্য অনুযায়ী, ভবনটির দক্ষিণ অংশের নবম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ষষ্ঠ থেকে দশম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আরেকটি সূত্র জানিয়েছে, ভবনটির ওপরের তিনটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই অংশেই আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসেরের কার্যালয় অবস্থিত। আগুন ও বিস্ফোরণের প্রভাবে ভবনের ছাদের একাংশ ধসে পড়েছে। এ ছাড়া জানালা ও দরজা উড়ে গেছে।

চতুর্থ এক ব্যক্তি জানিয়েছেন, বুধবার ভোর পর্যন্ত ভবনটিতে আগুন জ্বলছিল। তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার রাতের হামলায় ভবনটিতে সীমিত আকারে আগুনের ঘটনা ঘটেছে।

ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও আরামকোর ওই কমপ্লেক্সে কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুজন। তবে কিছু কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানের কিছু কার্যক্রম বিশ্বের অন্যান্য কার্যালয়ে স্থানান্তর করা হয়েছে।

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম আরামকোর এই স্থাপনায় একটি গুরুত্বপূর্ণ পরিচালনাকেন্দ্র রয়েছে। সেখান থেকে স্থল ও সমুদ্রের তেল উত্তোলন স্থাপনা, শোধনাগার, রপ্তানি টার্মিনাল এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের কার্যক্রম তদারকি করা হয়।

সদর দপ্তরে হামলার ঘটনায় তেল উৎপাদন ও সরবরাহে কোনো বিঘ্ন ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় হামলার বিষয়টি স্বীকার করলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ দেয়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে আরামকোর সঙ্গে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র...

২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, আদালতে যাচ্ছেন ইমরান খান

বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া...

;