মো. ইয়াছিন সরকার
কুমিল্লার মুরাদনগরে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার রহিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাছান (২৩) মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকার আবদুল আলীমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মুরাদনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেহেদী হাছানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মেহেদী হাছানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। পরে তাঁকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment