Home জাতীয় ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : ফজলুর রহমান
জাতীয়

‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : ফজলুর রহমান

Share
Share

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, জিন্নাহর বাবা মূলত মাছ বিক্রি করতেন এবং তাঁর প্রকৃত নাম ছিল ‘জিন্নাহ পুঞ্জা’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কিশোরগঞ্জ জেলা ছাত্র ফোরাম আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙার প্রসঙ্গ টেনে ফজলুর রহমান উল্লেখ করেন, ভারতের গুজরাটে এক মাছ বিক্রেতা পরিবারে জন্ম নেওয়া এই পরিবারকে উচ্চবর্ণের হিন্দু সমাজ অপছন্দ করায় পরবর্তীতে তারা ধর্ম পরিবর্তন করে মুসলমান হন এবং তিনি মুহাম্মদ আলী জিন্নাহ নাম ধারণ করেন। পরবর্তীতে তাঁর কংগ্রেস ও ১৯১৩ সালে মুসলিম লীগে যোগদান, লখনৌ চুক্তি এবং ১৯২৯ সালের বিখ্যাত ১৪ দফা দাবির ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট তিনি বিস্তারিত তুলে ধরেন।

পাকিস্তান সৃষ্টি এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস তুলে ধরে ফজলুর রহমান বলেন, ধর্মভিত্তিক নয়, বরং ভাষাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক জাতীয় সত্তার ওপর ভিত্তি করেই বাংলাদেশের জন্ম হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিজের ২৩ বছর বয়সে সরাসরি অংশগ্রহণ ও যুদ্ধের সংগঠক হিসেবে স্মৃতিচারণ করে তিনি জানান, মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকা তৈরির রাতেও তিনি সেখানে উপস্থিত ছিলেন। তরুণ সমাজকে ইতিহাস ও সত্যের পথে থেকে আলো ছড়ানোর আহ্বান জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আলফারুন নাহার রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান এবং স্থানীয় অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। বিগত ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় ক্ষমতায়...

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়া গমন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর...

Related Articles

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির...

ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ২ বছর : আসামিদের বড় অংশ জামিনে ও পলাতক, শুরু হয়নি বিচার!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর...

জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : নজরুল বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...

দল থেকে বহিষ্কৃত হলেও নিজেকে ‘জামায়াতের এমপি’ দাবি গাজী নজরুলের!

নৈতিক স্খলনের অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে...