Home সাম্প্রতিক ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার
সাম্প্রতিক

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্য বহিষ্কার

Share
Share

শৃঙ্খলা ভঙ্গ, বিশৃঙ্খলা সৃষ্টি, নিয়মবহির্ভূতভাবে একই নামে পৃথক কমিটি গঠন, দীর্ঘদিন মাসিক চাঁদা পরিশোধ না করা এবং ক্লাবের সভায় অনুপস্থিত থাকার অভিযোগে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন—দৈনিক ইত্তেফাকের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. আব্দুল হালিম, দৈনিক সমকালের কাঠালিয়া প্রতিনিধি মো. ফারুক হোসেন এবং দৈনিক ইনকিলাবের কাঠালিয়া উপজেলা সংবাদদাতা মো. সাকিবুজ্জামান সবুর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় কাঠালিয়া প্রেসক্লাবের এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেসক্লাব কর্তৃপক্ষের দাবি, বহিষ্কৃত তিন সদস্য দীর্ঘদিন ধরে ক্লাবের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ক্লাব ও সাংবাদিকতা পেশার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মনোভাব প্রচারসহ নানা ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর বহিষ্কৃত তিন সদস্যের নেতৃত্বে ‘কাঠালিয়া প্রেসক্লাব’ নামে পৃথক একটি সংগঠন গঠন করা হয়। এটিকে ক্লাবের সাংগঠনিক নিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাবের শৃঙ্খলা, সাংগঠনিক নিয়ম ও মর্যাদা রক্ষার স্বার্থে জরুরি সভায় আলোচনা শেষে ওই তিন সদস্যকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।...

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া...

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস...