Home আন্তর্জাতিক যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

যে শর্তে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Share
Share

ইরানের পরমাণু ইস্যুর সমাধান হলে দেশটিকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানকে দেশের বাইরে থেকে পারমাণবিক জ্বালানি সরবরাহ করতে পারে।

ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে এই প্রস্তাবকে যুক্ত করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী। তাঁর দাবি, ইরানের পরমাণু কর্মসূচির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা। তবে তেহরান বরাবরই বলে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো লক্ষ্য তাদের নেই।

ক্রিস রাইট বলেন, ইরান চাইলে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হতে পারে এবং নিজেদের জনগণের জন্য শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে।

তবে এমন বক্তব্যের মধ্যেই ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলোতে ‘নির্ণায়ক হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইরানের নাতাঞ্জ পরমাণু কমপ্লেক্সের কাছে নির্মাণকাজে বড় ধরনের তৎপরতা শনাক্ত করা হয়েছে।

তেহরান থেকে প্রায় ১৪০ মাইল দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর একটি।

এর আগে গত সপ্তাহে ইরানে সামরিক অভিযান আরও জোরদার করার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানে আরও বহুগুণ বেশি বোমাবর্ষণ করা হবে এবং দেশটি আর কখনো আগের অবস্থায় ফিরতে পারবে না।

নাতাঞ্জ পরমাণু কমপ্লেক্সের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন নিয়েও হুমকি দিয়েছেন ট্রাম্প। সেখানে তৎপরতা ও মানুষের চলাচল শনাক্ত হওয়ার পর ওই স্থাপনায় হামলার সম্ভাবনার কথা জানান তিনি।

গত সপ্তাহে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগিরই পিকঅ্যাক্সে হামলা চালাতে পারি।’

ফলে একদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার বিনিময়ে পারমাণবিক জ্বালানি সরবরাহের প্রস্তাব, অন্যদিকে ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি—ওয়াশিংটনের এই দুই ধরনের বার্তা ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের জটিল পরিস্থিতিই তুলে ধরছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;