Home জাতীয় অপরাধ চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি সোনা আত্মসাৎ : পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

Share
Share

চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাৎ ও ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগে জাকির হোসেন নামে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তি হলেন ভুক্তভোগী ব্যবসায়ীর দুলাভাই ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। ঘটনার পর মোহাম্মদ আলীর দেওয়া তথ্যে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে ইতোমধ্যে সাড়ে ২০ ভরি সোনা উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার গভীর রাতে ভুক্তভোগী সোনা ব্যবসায়ী নিঝুম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় চারজনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই অভিযুক্ত কনস্টেবল জাকির ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, রাজশাহীর এক সোনা ব্যবসায়ীর দোকান থেকে অর্ডার অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ৪০ ভরি গলিত সোনা পাঠানো হয়, যা বহন করে আনেন মোহাম্মদ আলী। গত ৮ আগস্ট সদর উপজেলার কালীনগর ব্রিজ এলাকায় চালানটি পৌঁছানোর পরপরই কনস্টেবল জাকির হোসেন ও তাঁর সহযোগীরা নিজেদের পুলিশ পরিচয়ে অভিযান চালানোর নাটক করে পুরো ৪০ ভরি সোনা জোরপূর্বক ছিনিয়ে নেয়। অভিযোগ ওঠে, পরে মোহাম্মদ আলী, তাঁর ছেলে নয়ন ও কনস্টেবল জাকির মিলে এই বিপুল পরিমাণ সোনা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেন।

ঘটনার পর অভিযুক্ত কনস্টেবল জাকির হোসেন এক মাসের ছুটিতে গ্রামের বাড়িতে চলে যান। ছুটি শেষে কর্মস্থলে ফিরে অফিসার্স মেসে যোগ দিলে আত্মসাতের বিষয়টি জানাজানি হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে ডিউটি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতকে প্রধান করে ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী নিজের ভাগে থাকা সাড়ে ২০ ভরি সোনা পুলিশের কাছে হস্তান্তর করেছেন এবং বাকি সোনা কনস্টেবল জাকির হোসেনের কাছে রয়েছে বলে দাবি করেছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কনস্টেবল এখনো ঘটনার দায় স্বীকার করেননি। আত্মসাৎ করা বাকি সোনা উদ্ধার এবং অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে...

Related Articles

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরবাড়ির...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও...

আমাদের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

দেশের বেশিরভাগ সরকারি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির কঠোর সমালোচনা করে চরম ক্ষোভ...

জিয়াউর রহমানকে সরাসরি গুলি করেন কর্নেল মতিউর: তদন্ত সংস্থাকে মোজাফফর

১৯৮১ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে...