Home জাতীয় অপরাধ মুরাদনগরে পৃথক অভিযানে ২৯৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫
অপরাধ

মুরাদনগরে পৃথক অভিযানে ২৯৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

Share
Share

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে মুরাদনগর উপজেলার দুটি পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি মুরাদনগর সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় পরিচালনা করা হয়। এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মো. কাওসার (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কাওসার ওই এলাকার তৈয়ব আলীর ছেলে।

অন্যদিকে, একই রাতে এসআই রাজু বড়ুয়ার নেতৃত্বে এএসআই কুসুম বড়ুয়া ও পুলিশের একটি দল নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ এলাকায় শারমিন ব্রিকফিল্ডের ভেতরে মিল পার্টির টিনের ঘরের সামনে অভিযান চালায়। এ সময় সাদ্দাম হোসেন (৩২), আতিকুর রহমান ওরফে সুজন (২৪), মো. হাসান (২৩) ও লাল মিয়া (৩০) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর এলাকায় বেওয়ারিশ ও গৃহপালিত কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার কর্মসূচি শুরু...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি পরিবারের মধ্যে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ...

Related Articles

মহাদেবপুরে ৪০০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা...

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এএসআই গ্রেপ্তার

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) নামে...

চট্টগ্রামে ভবনে অভিযান, ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্টগ্রাম নগরের খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে...