Home আন্তর্জাতিক ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ
আন্তর্জাতিক

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

Share
Share

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে উপজেলার ডাকবাংলা চত্বরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের সভাপতি মোস্তফা কামাল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য এবং ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান।

মঞ্জুরুল হক হাসান বলেন, জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের কাছে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও কর্মসূচি তুলে ধরা। নেতাকর্মীদের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দাওয়াতি কার্যক্রম আরও বিস্তৃত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মোস্তফা কামাল বলেন, গণসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে ইসলামের আদর্শ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হচ্ছে। তিনি নেতাকর্মীদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও নৈতিকতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

ঈশ্বরগঞ্জ পৌর জামায়াতের প্রকাশনা সম্পাদক ফারুকী মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ বারকাতুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তানহার আলী, প্রচার ও মিডিয়া সম্পাদক এইচ এম মাজহারুল ইসলামসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন এবং কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ বিমান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়েছে। আকাশে সুবিশাল আগ্নেয় ছাই ও ঘন...

Related Articles

৭ হাজার মিটার উঁচু থেকে চিকিৎসক আসমার লাশ উদ্ধার

বিশ্বের অন্যতম দুর্গম স্থান কারাকোরাম পর্বতমালা অঞ্চলের ৭ হাজার ২৭ মিটার উঁচু...

মধ্যপ্রাচ্য থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র!

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের স্থায়ী সেনা উপস্থিতি...

হরমুজে মার্কিন জাহাজ ও ৮ ট্যাংকারে ইরানের হামলা

ইরানের সামরিক বাহিনীর পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করার মার্কিন পদক্ষেপের কড়া জবাব...

ইরানের বিরুদ্ধে জয়ের পর তেলের দাম ‘হু হু করে’ কমবে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয়ের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের...