Home জাতীয় অপরাধ তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ
অপরাধআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

Share
Share

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক আবুল বাশারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই শিক্ষকের কক্ষ থেকে বেশ কিছু যৌন উত্তেজক হারবাল ওষুধ উদ্ধার করা হয়। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার আবুল বাশার কোটচাঁদপুর উপজেলার হরিন্দিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। তিনি কোটচাঁদপুর পৌরসভার দুধসর এলাকায় অবস্থিত দারুল উলুম মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগকারী তিন শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানেরই আবাসিক ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে ওই তিন শিক্ষার্থীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন শিক্ষক আবুল বাশার। সোমবার এক শিক্ষার্থীর দাদা মাদরাসায় নাতিকে দেখতে গেলে সে পুরো বিষয়টি খুলে বলে। স্বজনরা বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যায় মাদরাসায় গিয়ে ওই শিক্ষককে অবরুদ্ধ করেন এবং পরে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আবুল বাশারকে তাদের হেফাজতে নেয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শিক্ষার্থীদের ওপর যৌন নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত শিক্ষকের কক্ষ থেকে উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দুই শিশুর পেটে ইয়াবা, চট্টগ্রামে ৬৬১৫ বড়ি উদ্ধার

দুই শিশুর পেটে ইয়াবা বড়ি ঢুকিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল। পরিবারের খরচ দেওয়ার পাশাপাশি ৮ হাজার টাকা দেওয়ার কথা বলে তাদের মাদক...

বিতরণে দেরি হওয়ায় ডিলারের গুদাম ভেঙে সারের বস্তা নিয়ে গেলেন কৃষকেরা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে সার বিতরণে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকেরা শতাধিক বস্তা সার...

Related Articles

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...

ঝোপে মিলল একাধিক মামলার আসামির মরদেহ : স্ত্রী বললেন, ‘পরিবার ধ্বংস করেছে’

চট্টগ্রামের কর্ণফুলীতে ঝোপঝাড়ের ভেতর থেকে দিল মোহাম্মদ (৪৮) নামে একাধিক মামলার এক...

বেনজীর আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান...