Home সাম্প্রতিক বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
সাম্প্রতিক

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

Share
Share

আগামী তিন মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ সময়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে এক থেকে দুটি নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ের জন্য দেওয়া মৌসুমি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশের আট বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। একই সময়ে তিন থেকে পাঁচ দফা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এ ছাড়া ছয় থেকে ১০ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ আগস্ট মাসের মতোই থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় সেপ্টেম্বরে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার, অক্টোবরে ১৪০ থেকে ১৮০ মিলিমিটার এবং নভেম্বরে ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ এ তিন মাসে যথাক্রমে ২৬৩, ১৬০ ও ২৬ মিলিমিটার।

ময়মনসিংহে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে ৩১০–৩৩০, ১৬০–২১০ ও ১০–২০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে হতে পারে ৩৩০–৩৬০, ২০০–২৪০ ও ৩০–৫০ মিলিমিটার। সিলেটে সেপ্টেম্বর মাসে ৩৬০–৩৮০, অক্টোবরে ১৬০–২২০ এবং নভেম্বরে ২০–৪০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজশাহীতে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যথাক্রমে ২৬০–২৮০, ১২০–১৪০ ও ১০–২০ মিলিমিটার। রংপুরে ৩৭০–৩৯০, ১৩০–১৮০ ও ৫–১৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনায় সেপ্টেম্বর মাসে ২৭০–২৯০, অক্টোবরে ১২০–১৭০ এবং নভেম্বরে ২৫–৩৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশালে এ তিন মাসে সম্ভাব্য বৃষ্টিপাত যথাক্রমে ৩২০–৩৪০, ২১০–২৪০ ও ৪০–৫০ মিলিমিটার।

আগামী তিন মাসে তাপমাত্রা নিয়েও অস্বস্তি থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে তিন থেকে পাঁচ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে উঠলে মৃদু এবং ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে উঠলে মাঝারি তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

গত আগস্টে দেশে স্বাভাবিকের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে বিভাগভেদে পরিস্থিতি ছিল ভিন্ন। চট্টগ্রাম ও ময়মনসিংহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলেও সিলেট ও বরিশালে বৃষ্টিপাত ছিল স্বাভাবিক। অন্য বিভাগগুলোতে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় কম।

আগস্টে বঙ্গোপসাগরে চারটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। মৌসুমি বায়ু, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে। এ মাসে এক দিনে সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় হাতিয়ায়।

অন্যদিকে আগস্টে দেশের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। ওই মাসে সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে ০ দশমিক ৮, ০ দশমিক ৫ ও ০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ২৭ আগস্ট রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে খেলতে দেখার স্বপ্নও বহুদিনের...

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল এসেছে। মিটার স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই বিল আসায়...

Related Articles

ঢাকা নয়, এবার সিলেট থেকে ইস্তাম্বুল ফ্লাইট!

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি...

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি...

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি...

শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ টাকা করে...