Home সাম্প্রতিক লংমার্চে জ্বালানির ব্যবহার শুধুই অপচয়: ডিএসসিসি প্রশাসক
সাম্প্রতিক

লংমার্চে জ্বালানির ব্যবহার শুধুই অপচয়: ডিএসসিসি প্রশাসক

Share
Share

গ্যাস ও বিদ্যুতের দাবিতে লংমার্চ করে লাভ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চে যে পেট্রোল বা গ্যাস ব্যবহার করা হচ্ছে, তা জ্বালানির অপচয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার কামরাঙ্গীরচরে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিরোধী দলের কাছে পরামর্শ চাওয়া হয়েছে যে, সরকারের নেওয়া উদ্যোগের বাইরে আর কী কী করা যায়। আজকে হাজার হাজার গাড়ি নিয়ে যে পেট্রোল পোড়াবেন, এটাতে খরচ হবে না? এটা কিনতে তো ডলার লাগে, নিজের টাকা দিয়ে কেনা যায় না।’

দেশের মানুষের কল্যাণে আরও কার্যকর কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী দল খালি বক্তৃতা দেয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কোনো প্রোগ্রাম করেছে তারা? দেখছেন আপনারা? দেখেন নাই। আবর্জনামুক্ত করার জন্য কোনো কর্মসূচি দিয়েছে? দেয় নাই। খালি এই হয়ে গেল, এই হলো না, এখনই দরকার—এটা কি হাওয়া থেকে আসবে?’

গ্যাস ও বিদ্যুতের সংকটের জন্য আগের সরকারকে দায়ী করে আব্দুস সালাম বলেন, ক্ষমতায় বসেই রাতারাতি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ, ঋণের বোঝা নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

তিনি আরও বলেন, ‘মাত্র ছয় মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। এজন্য সরকারকে বিরোধী দলের ধন্যবাদ দেওয়া প্রয়োজন।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান

মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন...

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে খেলতে দেখার স্বপ্নও বহুদিনের...

Related Articles

নিউজিল্যান্ড থেকে উড্ডয়নের পরপরই কোয়ান্টাস বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ

ব্রাজিলের সাও পাওলোতে উড্ডয়নের পর ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন লাগার...

ঢাকা নয়, এবার সিলেট থেকে ইস্তাম্বুল ফ্লাইট!

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা তৈরি...

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি...

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি...