Home সাম্প্রতিক সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু
সাম্প্রতিক

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

Share
Share

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান গুরুতর আহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের রেললাইনে ছাতা হাতে বসে ছিল মনিরার তিন বছর বয়সী ছেলে ইভান। এ সময় ট্রেন আসার শব্দ শুনে ছেলেকে সরিয়ে নিতে ছুটে যান মনিরা। তখন ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ইভানকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কালো রঙের যে প্রাডো...

১১ দলের লংমার্চে বাধা দেয়নি সরকার, রাজনীতিতে সহনশীলতার নতুন বার্তা

সরকারের কাছে ছয় দফা দাবি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছে...

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে...