Home সাম্প্রতিক নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার
সাম্প্রতিক

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

Share
Share

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার সংবাদমাধ্যম কাডমান্ডু পোস্ট এ খবর প্রকাশ করেছে।

উদ্ধার হওয়া নারীর নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ। শনিবার নুওয়াকোট জেলার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনী।

সশস্ত্র পুলিশ বাহিনী জানিয়েছে, উদ্ধারের সময় চান্দিকা অচেতন অবস্থায় ছিলেন। পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

পরে হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজন হলে তাকে আরও চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যার ১১তম দিনে এই উদ্ধার অভিযান চালানো হয়। বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এখনো হাজারো মানুষ নিখোঁজ রয়েছেন।

সূত্র: কাডমান্ডু পোস্ট

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক...

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী

সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ...

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা...

‘লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয়’

জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয়...