Home সাম্প্রতিক সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির
সাম্প্রতিক

সরকার ক্ষমতায় এসে জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে: জামায়াত আমির

Share
Share

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জুলাই সনদের সঙ্গে বেইমানি করেছে। জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে সামনে আনা ওই সনদ এখন সরকার অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের ঢাকা–চট্টগ্রাম লংমার্চে কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কুমিল্লার দাউদকান্দি ও পদুয়া বাজার বিশ্বরোডে আয়োজিত পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি।

সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসা এই সরকারের আমলে দেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আজ চারদিকে শুধু হাহাকার।’

তারেক রহমানের দেশে ফেরার পর দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারেক রহমান দেশে ফিরে বলেছিলেন, “আই হ্যাভ এ প্ল্যান”। এখন তাঁর সেই প্ল্যান কি শেষ হয়ে গেছে? যে কারণে এখন বিরোধী দলের কাছে প্ল্যান চান? আমরা তো প্ল্যান দিয়েছি, কিন্তু সেই প্ল্যান শোনার পর ওনারা আর কোনো কথা বলছেন না।’

সম্প্রতি গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহর প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, বিদ্যুৎ না থাকায় ক্ষোভ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষায় পোস্ট দেওয়াকে তিনি সমর্থন করেন না। তবে সিফাতকে গ্রেপ্তারের পর মারধর এবং তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার অভিযোগ করেন তিনি।

তিনি প্রশ্ন করেন, ‘সিফাত আবদুল্লাহর হাতে কি কোনো অস্ত্র, দা কিংবা পিস্তল ছিল? যদি না-ই থাকে, তবে কেন তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা দেওয়া হলো? এই জবাব সরকারকে দিতে হবে।’

জুলাই গণঅভ্যুত্থান, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ‘হিম্মত থাকলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের হত্যাকারী, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হামলাকারীদের বিচার করুন। বদলে আমাকে জেলে নিয়ে যান, তাও ওইসব হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাঁড় করান।’

তিনি আরও বলেন, সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে—এমন দাবি করেও তাঁরা তা মেনে নিয়েছেন। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।

শফিকুর রহমান বলেন, ‘অন্যথায় ৬ দফা আন্দোলন ১ দফায় পরিণত হবে।’

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াবাগান...

সড়কে বাস পার্কিং কেন, পুলিশ বলল, ‘আপনি নাইম্যা বাস সরায়া দ্যান’

রাজধানীর বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান পর্যন্ত সড়কের দুই পাশে বাস পার্কিং করে রাখায় যানজট ও জনভোগান্তি বাড়ছে। প্রায় ৭০০ মিটার সড়কের দুই পাশে...

Related Articles

মাদক চোরাচালান তদন্তে আগুয়েরোর নাম

আন্তর্জাতিক মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে আর্জেন্টিনায় চলমান এক তদন্তে সাবেক...

সিডনিতে একই ফ্রেমে তাসকিন-শাবনূর, ঘটনা কী

সিডনিতে একই ফ্রেমে দেখা গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ...

ইমরানের সুচিকিৎসা ও মর্যাদার দাবিতে এবার সোচ্চার ব্রায়ান লারা

কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা...

‘লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয় সম্পদের অপচয়’

জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যয় করা জাতীয়...