Home বিনোদন একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো
বিনোদন

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

Share
Share

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে খেলতে দেখার স্বপ্নও বহুদিনের ফুটবলপ্রেমীদের। এবার সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে মেসি ও রোনালদোকে। গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন কার্লোস তেভেজ। নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বছরের শেষের আগেই বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করবেন সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার।

অবসরের পাঁচ বছরেরও বেশি সময় পর শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সের মাঠে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তেভেজ।

এই ম্যাচে অংশ নিতে বিশ্ব ফুটবলের অনেক তারকাকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকছেন মেসি ও রোনালদোও। দুজনের সঙ্গেই খেলেছেন তেভেজ—রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে এবং মেসির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলে। মাঠের বাইরেও দুজনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তাই তেভেজের বিদায়ী ম্যাচে মেসি ও রোনালদোর উপস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে দুজনকে একই দলের জার্সিতে মাঠে নামতে দেখা।

প্রতিবেদন অনুযায়ী, তেভেজ ইতিমধ্যে বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। লা বোম্বোনেরায় ম্যাচটি আয়োজনের অনুমতিও দিয়েছেন রিকেলমে। এই মাঠেই তেভেজ তাঁর ক্যারিয়ারের বহু স্মরণীয় মুহূর্ত কাটিয়েছেন।

তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে একই দলে খেলা প্রায় ৬০ জন সাবেক সতীর্থকে ম্যাচটিতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। লা বোম্বোনেরাকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনেও রয়েছে তেভেজের দীর্ঘ স্মৃতি। এই মাঠে তিনি ২৭৯টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন, করেছেন ৯৪ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ৫৬টি গোল।

ক্লাব ক্যারিয়ারে তেভেজ জিতেছেন ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০০৩ সালের কোপা লিবের্তাদোরেস, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ২০০৪ সালের কোপা সুদামেরিকানা। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলেও তিনি একাধিক শিরোপা জিতেছেন।

২০২২ সালের জুনে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই একটি আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ তেভেজের কাছে অসম্পূর্ণ কাজ হয়ে ছিল। বোকা জুনিয়র্সের হয়ে তাঁর শেষ আনুষ্ঠানিক ম্যাচ ছিল ২০২১ সালে। এরপর খেলোয়াড়ি জীবন থেকে সরে দাঁড়ান তিনি।

অবসরের পর কোচিংয়ে নাম লেখান তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দিপেন্দিয়েন্তে ও তায়েরেসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তায়েরেসের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে নতুন কোচিংয়ের সুযোগের অপেক্ষায় আছেন সাবেক এই তারকা।

এর মধ্যেই নিজের বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছেন তেভেজ। আর সেই ম্যাচেই যদি মেসি ও রোনালদো একই দলের হয়ে মাঠে নামেন, সেটি হয়ে উঠতে পারে বিশ্ব ফুটবলের অন্যতম স্মরণীয় দৃশ্য।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো—গত দুই দশকে ফুটবলকে উপহার দিয়েছেন ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিগত দ্বৈরথ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলে খেলতে দেখার স্বপ্নও বহুদিনের...

মিটার বসানোর আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল এসেছে। মিটার স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই বিল আসায়...

Related Articles

শুটিং করছিলেন মৌসুমী, হঠাৎ জানলেন সালমান শাহ মারা গেছে, এরপর…

তিরিশ বছর আগের আজকের দিনে বিএফডিসিতে ‘সুখের ঘরে দুখের আগুন’ সিনেমার শুটিং...

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে?

আগস্টে কে-পপের সবচেয়ে আলোচিত তারকা কে? উত্তরটি হয়তো অনেককেই চমকে দেবে। তিনি...

শরৎচন্দ্র হয়ে চমকে দিলেন, কে এই অভিনেতা

‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমা নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। আজ বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে...

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, চলবে এক মিনিটের করতালি

মাঠ থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন...