Home জাতীয় অপরাধ মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
অপরাধ

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

Share
Share

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মুরাদনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত দুজন হলেন নূর আলম (৩০) ও সাহাবুদ্দিন (২৪)। নূর আলম কামাল্লা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল্লা গ্রামের শাহ আলমের ছেলে। তাঁকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

অপর সাজাপ্রাপ্ত সাহাবুদ্দিন কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. রওনক মিয়ার ছেলে। তাঁকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

মুরাদনগর থানা-পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাভারে আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ

ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বাসচালক এবং ধর্ষণে প্রত্যক্ষ সহযোগিতার অভিযোগে এক গৃহবধূকে গ্রেপ্তার...

‘আসিফ মাহমুদের জন্য ঢাকা-১০ আসন চেয়ে ড. ইউনূস জামায়াত আমিরকে কল করেছিলেন’: রাশেদ খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জন্য ঢাকা-১০ আসন ছেড়ে দিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে...

Related Articles

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্ট ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে...

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, ফেসবুক ভিডিওতে গালিগালাজ: যুবক গ্রেপ্তার

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে...

বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে র‍্যাবের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা...