Home জাতীয় হঠাৎ কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে নতুন দাম কত?
জাতীয়

হঠাৎ কমল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে নতুন দাম কত?

Share
Share

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে প্রতি কেজি এলপিজির দাম ১৩২ টাকা ৮৫ পয়সা। আর প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ টাকা ৯ পয়সা।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, সাড়ে ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৬৫২ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১১৪ টাকা, ১৮ কেজির ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজির ২ হাজার ৬৪২ টাকা, ২২ কেজির ২ হাজার ৯০৭ টাকা এবং ২৫ কেজির ৩ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩০ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৩৬০ টাকা, ৩৫ কেজির ৪ হাজার ৬২৪ টাকা এবং ৪৫ কেজির দাম ৫ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিগগির চালু হচ্ছে ‘বাস কার্ড’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে আসন দখল ও সংরক্ষণের প্রবণতা বন্ধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ‘বাস কার্ড’...

আজকের এই দিনে একযোগে যেভাবে বিশ্ববিদ্যালয় চারটির জন্ম হয়েছিল

নিজস্ব প্রতিবেদক দেশের চারটি সরকারি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। বিশ্ববিদ্যালয়গুলো হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও...

Related Articles

ডিসেম্বরে না ফিরলে আওয়ামী লীগে ডা. দিপুমনির ক্যু?

আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৯তম জন্মদিন। জন্মদিনকে ঘিরে তাঁর দেশে ফেরার...

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

ব্যবসায়ী-পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড সহজ করার আহ্বান মির্জা ফখরুলের

ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা...

জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময়

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয়...