ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে সহজ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) বঙ্গভবনে তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল।
এ ছাড়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
Leave a comment