ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, একটি চক্র প্রথমে জ্বালানি সংকট তৈরি করে জনগণকে ভোগান্তিতে ফেলতে চেয়েছিল। তারা সারা দিন এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরে তেল সংগ্রহ করত। সরকারের কঠোর পদক্ষেপের ফলে এক সপ্তাহের মধ্যেই এ সমস্যার সমাধান হয়েছে।
সারের কৃত্রিম সংকট প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের তুলনায় দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে ফ্যাসিবাদের আমলের ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এলএনজি আমদানিতে সমস্যা হলেও গ্যাস ও বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় উচ্চমূল্যে এলএনজি কেনা হয়েছে বলে জানান তিনি। আগামী সপ্তাহের মধ্যে ৯ থেকে ১০টি বিদ্যুৎকেন্দ্র চালু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিদ্যুতের স্থায়ী সমাধানে বাড়ির ছাদ ও অকৃষি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনে তিন ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টার’ স্থাপন এবং ৪২ হাজার ৩৯০ জন নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেন তিনি।
হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...
ByDesk ReportAugust 30, 2026১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...
ByDesk ReportAugust 30, 2026‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...
ByDesk ReportAugust 31, 2026হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...
ByDesk ReportAugust 31, 2026আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...
ByDesk ReportAugust 31, 2026‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...
ByDesk ReportAugust 31, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment